Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পীরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
23 July 2025, 03:19 PM পড়তে ১ মিনিট
পীরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজাসহ রফিক ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ রোববার (১৭ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়ন খানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পীরগঞ্জ থানার এসআই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলা সৈয়দপুর ইউনিয়নের খানপাড়া রফিক ইসলামের বাসায় অভিযান চালান। এসময় ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

রফিক ইসলাম উপজেলার ভাবনাগঞ্জ গ্রামের খানপাড়া গ্রামের বুধুর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাসায় গোপনে মাদক ব্যবসা করে আসছিল। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, রফিক ইসলামকে গাঁজাসহ গ্রেফতার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পীরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 17 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার