Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

BN DESK
23 March 2024, 06:06 PM পড়তে ১ মিনিট
পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বেলাল হোসেন নামে এক ব্যাটারী চালিত রিকশা-ভ্যান চালক নিহত হয়েছে।

আজ শনিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভেমটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বেলাল পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের ইউসুফ আলীর ছেলে।

পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান অশ্রু প্রাইভেট কার নিয়ে নিজ বাড়ি বীরহলীতে যাওয়ার পথে ভেমটিয়া নামে এলাকায় সিমেন্ট বোঝাই একটি রিকশা-ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পীরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক নিহত

B
BN DESK | 23 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার