Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পীরগঞ্জ পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

BN DESK
28 June 2024, 05:20 PM পড়তে ১ মিনিট
পীরগঞ্জ পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ৫৬ কোটি ৯২ লাখ ১২ হাজার ২১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৫৫২ টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৬২ টাকা। নতুন করে কোনো করারোপ করা হয়নি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, উপজেলার আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সাংবাদিক দীপেন রায়, মোশারফ হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নূরজামান, পৌরসভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম, প্রধান সহকারী নূর মোহাম্মদ, পৌর কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সভাপতি তোজাম্মেল হক প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পীরগঞ্জ পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

B
BN DESK | 28 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার