Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পুলিশের এসআই আহত ডিমলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

BN DESK
04 March 2024, 10:57 PM পড়তে ১ মিনিট
পুলিশের এসআই আহত ডিমলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডিমলায় সড়ক দুর্ঘটনায় জাহিনুর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা পুলিশের দিনাজপুর বীরগঞ্জ থানায় কর্মরত এসআই মিস্টার আলী।

আজ সোমবার (৪ মার্চ) সকাল ৯ টার দিকে ডিমলা-শুটিবাড়ি সড়কে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল আরোহী জাহিনুর পচারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জানা যায়, মিস্টার আলী নিজ কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসে লালমনিরহাট আদালতে হাজিরার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুঘটনাটি ঘটে।

স্থানীয়রা আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় জাহিনুর রহমান মৃত্যুবরণ করে ও এস আই মিস্টার আলী গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পুলিশের এসআই আহত ডিমলায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

B
BN DESK | 04 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার