Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পেট্রোল পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে স্ট্রোক করে একজনের মৃত্যু

BN DESK
03 September 2026, 03:35 PM পড়তে ১ মিনিট

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে এনায়েত করিম (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সদরের সুন্দইল গ্রামে (হাসপাতাল সড়ক) এলাকায় অবস্থিত মেসার্স আছমা-লতিফা ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। সে পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর (সাহাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে।

জানা যায়, এনায়েত একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তিনি তার  শ্বশুরবাড়ি কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে বেড়াতে এসে বাইকের পেট্রোল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন। মোটরসাইকেলে পেট্রোল সংগ্রহের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করেন। পরে তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে জ্বালানি তেল পেট্রোল, অকটেনের তীব্র সংকট দেখা দেওয়ায় পাম্পগুলোতে দীর্ঘলাইন এবং ভোগান্তির সৃষ্টির পর উপজেলা সদরের ২টি তেলের পাম্পে মাঝে মাঝে কিছু তেল আসার খবর পেয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে তেল সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পেট্রোল পাম্পে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে স্ট্রোক করে একজনের মৃত্যু

B
BN DESK | 27 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার