Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম দিনে ৩০ ওভারেই দুই ব্যাটার নেই বাংলাদেশের

BN DESK
03 September 2026, 08:13 PM পড়তে ১ মিনিট
প্রথম দিনে ৩০ ওভারেই দুই ব্যাটার নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শনিবার খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। যেখানে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তুলেছে ৬৯ রান।

স্যাবাইনা পার্কে এদিন রোদ ঝলমল করলেও প্রথম দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। তারপর বল মাঠে গড়াতে যেটুকু খেলা হলো তাতে ভাগ্য ভাল বলতে হবে বাংলাদেশের। তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেন উইন্ডিজের ফিল্ডাররা। দুইবার জীবন পেয়ে সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দীপু ৬৩ বলে ১২ রানে অপরাজিত। এর আগে ১০ রানে বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই দুটি উইকেট তুলেছেন কেমার রোচ।

মুমিনুলের উইকেট নিয়ে দারুণ এক মাইলফলক পূর্ণ করেন রোচ। প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫০ টেস্ট উইকেট নিলেন তিনি। এদিন বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট জয় (৩)। জশুয়া দা সিলভার হাতে ক্যাচ তুলে দেন টাইগার ওপেনার। সবশেষ ছয় ইনিংসে এইয়ে তিনবার শূন্য রানে আউট হলেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে ৭ টেস্টে শূন্য করে আউট চারবার। তার পথ ধরে তিক্ত একটা রেকর্ডও হলো তার। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড এখন মুমিনুলের। ১৭ বার শূন্যতে আউট টপকে গেলেন মোহাম্মদ আশরাফুলকে (১৬)।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

প্রথম দিনে ৩০ ওভারেই দুই ব্যাটার নেই বাংলাদেশের

B
BN DESK | 01 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার