Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম সেশনেই সাজঘরে ফিরলেন দুই ওপেনার

BN DESK
04 September 2026, 02:16 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দিনের প্রথম ১১ ওভারেই সাজঘরে ফিরলেন দুই ওপেনার। ফলে বাংলাদেশের লিড দাঁড়ায় ৫৬ রানে।তখন ৭ রানে মুমিনুল হক ও ২ রানে নাজমুল হোসেন শান্ত ব্যাট করছিলেন।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় বলেই চার হাঁকালেও দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্থ হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।

আর ইনিংসের ১১তম ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঘাতক হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার।

এদিকে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে পেছনেই থাকে পাকিস্তান। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রান করে থেমে যায় তাদের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করে বাংলাদেশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

প্রথম সেশনেই সাজঘরে ফিরলেন দুই ওপেনার

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার