Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম সেশনে তিন ব্যাটার হারিয়ে বিপদে বাংলাদেশ

BN DESK
10 October 2025, 10:40 AM পড়তে ১ মিনিট
প্রথম সেশনে তিন ব্যাটার হারিয়ে বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশের ব্যাটিংটা সেই আগের মতই। দলীয় ৫০ রানের আগেই তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ। সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের তিন ব্যাটার এনামুল বিজয়, সাদমান ইসলাম এবং মুমিনুল হক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের ১ম দিনের প্রথম সেশনের ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৬ রান। ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইনিংসের প্রথম ওভারেই ছিল একটা বাউন্ডারি। শুরুর বেশ কয়েক ওভার পর্যন্ত সেটাই প্রাপ্তি বলা চলে। এরপর শুরুতেই আউট হন এনামুল হক বিজয়। ১০ বলে শূন্য রান করে ফেরেন তিনি। অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বল ব্যাটে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন এই ওপেনার। এরপরের জুটি ছিল মুমিনুল হক এবং সাদমান ইসলামের। সেখানে বাংলাদেশ পেয়েছে ৩৪ রান। দলীয় ৩৯ রানে অভিষিক্ত বোলার থারিন্দুর অফ স্টাম্পে করা বলের সুইংয়ে বিভ্রান্ত হন সাদমান। আরও একবার স্লিপে ক্যাচ। এর ঠিক ৮ বল পর মুমিনুলও ফেলেন স্লিপ অঞ্চলে ক্যাচ দিয়ে। এবারেও উইকেট শিকারী অভিষিক্ত থারিন্দু। ১৫তম ওভারের শেষ বলে সাদমানকে আউট করেন থারিন্দু রত্নায়েকে। মাঝে এক ওভার পর ১৭তম ওভারে প্রথম বলেই আবার পেলেন উইকেটের দেখা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

প্রথম সেশনে তিন ব্যাটার হারিয়ে বিপদে বাংলাদেশ

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার