Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধান নির্বাচক থাকতে চান না গাজী আশরাফ

BN DESK
03 September 2026, 09:44 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেনের মেয়াদ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন, নতুন করে আর চুক্তি নবায়ন করতে চান না তিনি।

তবে একটি সূত্র জানিয়েছে, বিসিবি তাকে আরও দু-তিন মাস দায়িত্ব পালনের অনুরোধ করেছে। অল্প সময়ের জন্য হলে দায়িত্ব চালিয়ে যেতে আপত্তি নেই গাজী আশরাফেরও। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। গাজী আশরাফের সঙ্গে দীর্ঘ মেয়াদে নতুন চুক্তি হবে কি না, হলেও সেটি কত দিনের জন্য, জানতে চাইলে বিসিবি’র ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন, ‘এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাস শেষ হলে তার মেয়াদ শেষ হবে। তখন বোর্ডের চাওয়া ও তার ব্যক্তিগত ইচ্ছা মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অবশ্য বিসিবি চাইলেও লম্বা সময়ের জন্য আর প্রধান নির্বাচকের দায়িত্ব নেবেন না গাজী আশরাফ। আগামী বছরের শুরু থেকে তিনি ব্যক্তিগত কাজে পুরোপুরি ব্যস্ত থাকবেন। এ বছরের বাকি ১০ মাসের মধ্যেও একটা বড় সময় দেশের বাইরে থাকবেন বলেও বিসিবিকে দেওয়া চিঠিতে জানিয়েছেন প্রধান নির্বাচক। গণমাধ্যমকে গাজী আশরাফ বলেন, আমার জন্য কোনো লম্বা চুক্তিতে যাওয়া সম্ভব নয়। যদি আমার সীমিত সক্ষমতার মধ্যে বোর্ডের কোনো সাহায্য দরকার হয়, আমি তা করতে পারি, নয়তো আমি চলে যাওয়ার (দায়িত্ব ছাড়ার) জন্য তৈরি আছি।’ লম্বা সময়ের জন্য চুক্তি না বাড়াতে চাওয়ার অন্য একটি যুক্তিও দিলেন তিনি, ‘আমার মনে হয়, একই পদে লম্বা সময় না থাকার একটা সংস্কৃতি তৈরি হওয়া দরকার।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

প্রধান নির্বাচক থাকতে চান না গাজী আশরাফ

B
BN DESK | 17 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার