Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রস্তুতি ম্যাচে বড় হার শান্তদের

BN DESK
03 September 2026, 10:19 PM পড়তে ১ মিনিট
প্রস্তুতি ম্যাচে বড় হার শান্তদের

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় প্রস্তুতি ছাড়াই পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামতে হয় শান্তদের। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুর্বল শক্তির এই শাহিনসের কাছেও বড় ব্যবধানে হারতে হলো বাংলাদেশ দলকে। ৭ উইকেটের ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। 

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩৮.২ ওভারে ২০২ রান করে অলআউট হয়ে যায়। এই রান টপকাতে পাকিস্তান শাহিনস খরচ করে ৩৪.৫ ওভার। ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় তারা। পাকিস্তান শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস। অপরাজিত থেকে ৬৫ রান করেন মুবাসির খান। বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। প্রস্তুতি ম্যাচ হওয়ার ফলে স্কোয়াডের সবাই ব্যাট করার সুযোগ পান। তবে, উইকেট হবে ১০টা। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি।

ব্যাট করতে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম। অন্য ওপেনার সৌম্য সরকার ৩৮ বলে ৩৫ রান করে রানআউট হন। অন্যদের মধ্যেও কেউ ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৫৩ বলে ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। নাজমুল হোসেন শান্ত ২১ বলে ও তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০ রান করে আউট হন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান ২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাট থেকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে বড় হার শান্তদের

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার