Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেমের টানে কাঁটাতার ডিঙিয়ে ভারতীয় যুবক এখন থানায়

BN DESK
10 October 2025, 12:05 PM পড়তে ১ মিনিট
প্রেমের টানে কাঁটাতার ডিঙিয়ে ভারতীয় যুবক এখন থানায়

মফস্বল ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে প্রেমিকার বাড়িতে আসেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার (২৯ জুন) রাত ১১টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে রোববার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে ওই যুবক। আটক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক যুবতীর সঙ্গে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ওই প্রেমিকা বিয়ের আশ্বাসে রোববার সকালে ওই প্রেমিকার বাড়িতে আসে প্রেমিক আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

আরিয়ান মির্জা বলেন, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে ফিরে যেতে চাই। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

প্রেমের টানে কাঁটাতার ডিঙিয়ে ভারতীয় যুবক এখন থানায়

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার