Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

BN DESK
03 September 2026, 10:38 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি তারকা ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে পাকিস্তান প্রিমিয়ার লীগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। লাহোর কালান্দার্সের এ ক্রিকেটার অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন।

লাহোর কালান্দার্সের এ ক্রিকেটার পিএসএল আইনের লেভেল-৩ মাত্রার অপরাধ করেছেন। এর শাস্তি হিসেবে কমপক্ষে ১ ম্যাচ বহিষ্কার হবেন। অপরাধের শাস্তি হিসেবে তা দুই ম্যাচেও গড়াতে পারে।

করাচি কিংসের বিপক্ষে ম্যাচের বোলিং ইনিংসের ১৯তম ওভারে দুই অনফিল্ড আম্পায়ার বল পরীক্ষা করতে চান। সেসময় বলের আকৃতি পরিবর্তনের অভিযোগ আসে ফখর জামানের ওপর। শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি দেয়া হয় করাচি কিংসকে।

ম্যাচের পর ফোর্থ আম্পায়ার রোশান মহানামা আনুষ্ঠানিকভাবে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন ফখরের ওপর। আগামী দুই দিনের মধ্যে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার