Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফরিদপুরে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
10 October 2025, 10:19 PM পড়তে ১ মিনিট
ফরিদপুরে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক: ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কের বরকতের মার্কেটের সামনে তেলবাহী লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) দিনগত রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের সাচিয়া গ্রামের ক্ষিতীশ মজুমদারের ছেলে শ্রীবাস মজুমদার (৩১) ও একই এলাকার জালাল মোল্লার ছেলে রাশেদ মোল্লা (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে ফরিদপুর সদরের মুন্সী বাজার বাইপাস সড়কে বরকতের মার্কেটের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয় তেলবাহী লরি। এসময় মোটরসাইকেল আরোহী শ্রীবাস মজুমদার ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত হন চালক রাসেদ মোল্লা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করার পর রাতেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি তেলের লরি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। লরিটি আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

ফরিদপুরে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার