Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফাইনালের দায়িত্বে ভারতের ‘অপয়া’ ইংলিশ আম্পায়ার

BN DESK
03 September 2026, 07:03 PM পড়তে ১ মিনিট
ফাইনালের দায়িত্বে ভারতের ‘অপয়া’ ইংলিশ আম্পায়ার

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড কেটলবরো। তাকে নিয়ে দুশ্চিন্তায় আছে ভারত। কারণ, তার পরিচালিত নক-আউটের ম্যাচগুলোতে কোনো সাফল্য নেই রোহিতদের।

তবে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নয়। থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কেটলবরো। শুরুটা ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটলবরো। হারে ধোনির ইন্ডিয়া। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ম্যাচেও কেটলবরো ছিলেন অনফিল্ড আম্পায়ার। ২০১৬ সালে নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিদায় নেয় কোহলিরা। সেবারও কেটলবরো অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।

এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৩ সালে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। প্রত্যেকটি ম্যাচে কেটলবরো দায়িত্ব পালন করেছিলেন। তবে এর একটি ম্যাচেও জিততে পারেনি ভারত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফাইনালের দায়িত্বে ভারতের ‘অপয়া’ ইংলিশ আম্পায়ার

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার