Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফারুকের পদ হারানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

BN DESK
10 October 2025, 09:02 PM পড়তে ১ মিনিট
ফারুকের পদ হারানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক : গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিবর্তন আসে বিসিবিতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন ফারুক আহমেদ। তবে দায়িত্ব পাওয়ার পর বছর না ঘুরতেই তাকে অপসারণ করেছে সরকার। তার জায়গায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

জানা যায়, ফারুক আহমেদের বিরুদ্ধে আটজন পরিচালক ‘দুর্নীতিপরায়ণতা ও স্বজনপ্রীতি’র মতো বেশকিছু গুরুতর অভিযোগ এনে অনাস্থা জানানোর পরই তাকে পদচ্যুত করা হয়। 

তবে শনিবার (৩১ মে) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, বিদায়ী বিসিবি সভাপতিকে মূলত পারফরম্যান্সের অবনতির কারণেই অপসারণ করা হয়েছে। উপদেষ্টার ভাষায়, ‘বাংলাদেশ ক্রিকেটের ক্রমাবনতি একটা বড় কারণ। দেশের ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন আলোকে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। ফারুক ভাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। এটা এমন কোনো কারণ না যে, দুর্নীতি বা কোনো কারণে সরিয়েছি। এটা একদমই পারফর্মের ভিত্তি হিসেবে।’ ক্রিকেট দলের খারাপ পারফরম্যান্সের কারণে নির্বাচকরা যেমন ক্রিকেটারদের বিবেচনা করেন না। ঠিক সেভাবে বোর্ডেও পারফরম্যান্স গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। তার কথায়, ‘নির্বাচক কমিটি প্রতিনিয়ত খারাপ পারফর্ম করা একজন ক্রিকেটারকে তো আর দলে বিবেচনা করবে না। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা একই রকমই ছিল। আবার ক্রিকেট সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন, তাদের সঙ্গেও কথা বলেছি।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর ফলে বিসিবি সভাপতির পদ হারান তিনি। এরপর শুক্রবার (৩০ মে) বিসিবি’র নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফারুকের পদ হারানোর কারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার