Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফিক্সিং সন্দেহে এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

BN DESK
03 September 2026, 10:49 PM পড়তে ১ মিনিট
ফিক্সিং সন্দেহে এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক : বিপিএল’র চলতি একাদশ আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা ১০ ক্রিকেটার। এর মধ্যে নাম আছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এনামুল হক বিজয়ও। সেই গুঞ্জনের মাঝেই এবার তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

বিসিবি’র দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্তও শুরু করেছে। একাধিক সংবাদমাধ্যমোর খবর অনুযায়ী টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়সহ ১০ জন ক্রিকেটার আছেন এই তালিকায়। বিসিবি সূত্রে জানা গেছে, দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়ককে দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। জানা যায়, বিসিবি’র দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে দেওয়া না হয়। যদিও এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য। তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হলে সেটা তুলে নেওয়া হবে শিগগিরই।

বিপিএল’র চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই হাফ সেঞ্চুরির সঙ্গে আছে একটি সেঞ্চুরি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফিক্সিং সন্দেহে এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার