Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

BN DESK
03 April 2026, 04:53 AM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. বেলাল হোসেন ৩২ বছরের চাকরি জীবন শেষে বিদায় নিয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল তার শেষ কর্মদিবস। কর্মদিবস শেষে বিকেলে তাকে ফুলের মালা পড়িয়ে মাইক্রোবাসে  নিজ বাড়িতে পৌঁছে দিয়েছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় স্কুল মাঠে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। তিনি ১৯৯২ সালের নিজে জমি দান করে স্কুল প্রতিষ্ঠা করার পর থেকেই ওই স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে দুপুরে স্কুল মাঠে শিক্ষক বেলাল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম। বড়শশী ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রহিমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোদা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ ও বোদা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর এ কে এম সারওয়ার জাহান আহমেদী। বক্তব্য দেন- স্কুলের প্রধান শিক্ষক মাহবুব আলম সরকার, বড়শশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি গজনফর আলী কামাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, নুরুল আমীন, আব্দুর রহিম প্রমুখ।   

এলাকা: পঞ্চগড়
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ফুলের মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হলো অবসরে যাওয়া সহকারী শিক্ষক বেলালকে

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার