Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানা কিনলেন ক্রিস গেইল

BN DESK
03 September 2026, 10:51 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানার ভূমিকায় দেখা যাবে ক্রিস গেইলকে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হয়েছেন তিনি। ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল।

ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএল-এর সহমালিক অভিষেক বলেন, ‘এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।  ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।’

সগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় এসে বেশ খুশি গেইল। তিনি বললেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে এটি বিশেষ কিছু হবে। এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মালিকানা কিনলেন ক্রিস গেইল

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার