Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে মরিচ চাষীদের হালচাল

BN DESK
10 October 2025, 09:22 AM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে মরিচ চাষীদের হালচাল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : মরিচ উৎপাদনে প্রসিদ্ধ বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে মরিচ চাষীদের কারো পৌষ মাস আবার কারো বা সর্বনাশ অবস্থা বিরাজ করছে। মরিচ চাষ করে অনেকেই বেশ লাভবান হচ্ছেন আবার কেউ কেউ লোকশানে পড়ে সর্বশান্ত হয়েছেন। ফলে আগামীতে মরিচ চাষ নিয়ে চাষীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, আদমদীঘি উপজেলার গ্রামে গ্রামে প্রায় প্রতিটি কৃষক মরিচ চাষে নিয়োজিত। বিগত বছরগুলোতে চাষীরা যথেষ্ট লাভবান হওয়ায় কৃষকদের মাঝে মরিচ চাষ জনপ্রিয় হয়ে উঠে। চলতি মৌসুমে প্রায় ৫৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়।

বিগত বছরের মত লাভবান হওয়ার আশায় কৃষকরা ব্যাপক হারে মরিচ চাষ করেন। বাংলা জৈষ্ঠ মাসে বাজারে মরিচ আমদানির শুরুতে ন্যয্য দাম না পাওয়ায় কৃষকরা হতাশ হয়ে পড়েন। সে সময় ৭ থেকে ১০ টাকা কেজিতে মরিচ বিক্রি করে কৃষকরা ব্যাপক লোকশানে পড়েন। এরপর বাংলা আষাঢ মাসের মাঝামাঝিতে বাজারে মরিচের দাম বৃদ্ধি পেলেও লাগাতার বর্ষা ও তীব্র রোদে অধিকাংশ কৃষকের মরিচ গাছ পচন ধরে মরে যায়।

মরিচ ক্ষেতে বিভিন্ন কীটনাশক ব্যবহার করেও কোন ফল হয়নি। আবার কিছু কিছু কৃষকের জমিতে মরিচ গাছ না মরে তেজী হয়ে উঠে। বর্তমানে তারা বাজারে ৮০ টাকা থেকে ১শ’ টাকা কেজিতে মরিচ বিক্রি করছেন। ফলে তারা বাজারে উচ্চমুল্যে মরিচ বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছেন। সালগ্রামের মরিচ চাষী নজরুল ইসলাম ৭০ হাজার টাকা খরচ করে ২ বিঘা জমিতে মরিচ চাষ করেন। তিনি অল্প দামে কিছু মরিচ বিক্রির পর তার জমির সমস্ত মরিচ গাছ হলুদ বর্ণধারণ করে মরে যায়।

ফলে তিনি লোকসানে পড়েন। একই গ্রামের জহুরুল ইসলাম, প্রায় লক্ষাধিক টাকা খরচ করে তিন বিঘা জমিতে মরিচ চাষ করেন। তার মরিচ গাছও মরে বিনষ্ট হলে ব্যাপক লোকশানের কবলে পড়েছেন। অপরদিকে মরিচ চাষী কামাল হোসেনের মরিচ গাছ তাজা থাকায় তিনি প্রায় প্রতিদিন বাজারে বেশি দামে মরিচ বিক্রি করে লাভবান হচ্ছেন।

চলতি মৌসুমে কিছু সংখ্যক মরিচ চাষীদের পৌষ মাস হলেও অধিকাংশ মরিচ চাষীদের অকালেই মরিচ গাছ মরে হয়েছে সর্বনাশ।  এতে আগামী মৌসুমে অত্র এলাকায় মরিচ চাষ কমে যাওয়ার আশংকা করছেন মরিচ চাষীরা।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার আদমদীঘিতে মরিচ চাষীদের হালচাল

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার