Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুতে বিষ পানের ৯ দিন পর মারা গেল শামিম

BN DESK
10 October 2025, 10:10 PM পড়তে ১ মিনিট
বগুড়ার কাহালুতে বিষ পানের ৯ দিন পর মারা গেল শামিম

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে আত্মহত্যার জন্য বিষ (কীটনাশক) পান করার ৯ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে শামীম হোসেন (২৩) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত ১৬ জুন বেলা পৌনে ১২টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভালশুন পূর্বপাড়া গ্রামে। শামীম হোসেন ওই গ্রামের শাহজামাল হোসেনের ছেলে, সে একটি বেসরকারি কোম্পানির ডেলিভারি ম্যানের কাজ করতো।

জানা গেছে, শামীম হোসেন ঘটনার দিন তার নিজ বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সে কিছুটা সুস্থ হলে গত ১৮ জুন তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে আনার এক দিন পর সে আবার অসুস্থ হলে তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়। শামীমের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার কাহালুতে বিষ পানের ৯ দিন পর মারা গেল শামিম

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার