Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার কাহালুতে ব্রিজের মাঝের অংশ দেবে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল

BN DESK
10 October 2025, 12:42 PM পড়তে ১ মিনিট
বগুড়ার কাহালুতে ব্রিজের মাঝের অংশ দেবে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজিপাড়া বাজারের উত্তরপাশে খালের ওপর নির্মিত ব্রিজের মাঝের অংশ দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে  এলজিইডি’র আওতায় নির্মিত এই ব্রিজের ওপর দিয়ে চলে গেছে কাজিপাড়া-কর্ণিপাড়া সড়ক। আর এ সড়ক দিয়ে প্রতিদিন হালকা ও ভারী যানবাহনসহ চলাচল করে থাকে কাজিপাড়া, অবিলম্ব, ছাতুয়ারপাড়াসহ কালাই ইউনিয়নের মানুষ।

সম্প্রতি এ ব্রিজটির ওপর দিয়ে ভারী যান চলাচল করতে গিয়ে ব্রিজের মাঝের বেশকিছু অংশ দেবে এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়া ব্রিজের উত্তর দিকে ফাটলও দেখা দিয়েছে। যে কারণে ব্রিজের ওপর দিয়ে ভারী কোন যান চলাচল করতে পারছে না।

তবে হালকা যানবাহন চলাচল করছে। অতিদ্রুত ব্রিজটি মেরামত করা না হলে সেখানে প্রাণহানীর মতো ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে কাহালু উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, ব্রিজটির অবস্থা দেখার জন্য অফিস থেকে লোক পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার কাহালুতে ব্রিজের মাঝের অংশ দেবে যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার