Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

BN DESK
10 October 2025, 07:12 AM পড়তে ১ মিনিট
বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ার ইসলামপুর খানাবাড়ি গ্রামে শিশুকে (৯) ধর্ষণচেষ্টার ঘটনায় অবশেষে শিশুটির মা বাদি হয়ে গতকাল শুক্রবার থানায় মামলা করেছেন। পুলিশ মামলার একমাত্র আসামি আক্কাস আলীকে (৫০) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, উপজেলা সদরের ইসলামপুর খানাবাড়ি গ্রামের শিশু কন্যা (৯) ঘটনার দিন গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশী মৃত ময়েজ উদ্দীনের ছেলে শিশুর ফুফা আক্কাস আলীর বাড়িতে গোসল করতে যায়। ওই সময় আক্কাস আলী গোসলখানায় প্রবেশ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটির মা গোসলখানায় গেলে সে পালিয়ে যায়।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার গ্রেফতারকৃত একমাত্র আসামি আক্কাস আলীকে আজ শনিবার (১৪ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ধর্ষণচেষ্টার ঘটনা এলাকায় জানাজানি হলে গত বৃহস্পতিবার রাতে ইসলামপুর খানাবাড়ি গ্রামে এ নিয়ে শালিসি বৈঠক বসে।

বৈঠকে আক্কাস আলীকে কান ধরে উঠাবসাসহ নাকে খত দেওয়ার সিদ্ধান্ত হয়। এতেই দু’পক্ষের মধ্যে উত্তেজনাসহ মারামারি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আক্কাস আলী আহত হয়। এসময় বৈঠকে উপস্থিত জনগণ দু’পক্ষের দু’জন উপজেলা সদরের পশ্চিম আলোহালী গ্রামের আজিজুল হকের ছেলে মামরুল ইসলাম ও ইসলামপুর খানাবাড়ি এলাকার মৃত শুকুর আলীর ছেলে ছালাম শেখকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আটককৃত দু’জনকে থানায় নিয়ে আসে। পরের দিন গত শুক্রবার পুলিশ তাদেরকে ১৫১ ধারায় কোর্টহাজতে প্রেরণ করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, গ্রেফতার ১

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার