Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬/৭

BN DESK
08 October 2025, 02:47 AM পড়তে ১ মিনিট
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬/৭

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বিএনপির দোয়া মাহফিলে হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় ইবনে সউদ (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইবনে সউদ উপজেলার নাংলু গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং নিমগাছি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। এর আগে, বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের মারপিট, ব্যানারে অগ্নিসংযোগ ও হোটেল ভাঙচুর করে নগদ টাকা লুটে নেয়। এ ঘটনায় এমদাদুল হক রনি বাদি হয়ে ২০২৪ সালের ১২ নভেম্বর দায়েরকৃত মামলায় ইবনে সউদকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এই মামলার অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার ৬/৭

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার