Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

BN DESK
09 October 2025, 01:19 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রামে ধর্ষণ চেষ্টার মামলায় সাকিব হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের শামছুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার রাতে পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এই তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা নন্দীগ্রাম থানায় উপপরির্দশক মেহেদি হাসান।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ জুন ভোররাতে ওই গৃহবধূর (৩৮) স্বামী কাঁচামাল ব্যবসার কাজে বাড়ি থেকে বের হলে, অভিযুক্ত সাকিব পার্শ্ববর্তী নির্মাণাধীন ঘরের জানালা দিয়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় গৃহবধূর শরীর স্পর্শ করে এবং ধর্ষণের চেষ্টা করে।

তখন ওই গৃহবধূ চিৎকার করলে সাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগী নিজে বাদি হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার মামলায় আসামি সাকিব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক গ্রেফতার

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার