Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শাজাহানপুরের বিভিন্ন স্থানে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

BN DESK
10 October 2025, 10:26 PM পড়তে ১ মিনিট
বগুড়া শাজাহানপুরের বিভিন্ন স্থানে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি অফিসের দেয়ালসহ আশপাশের বিভিন্ন স্থানে সাঁটানো হয়েছে পোস্টার। আজ সোমবার (২৩ জুন) সকালে বিএনপি অফিসের দেয়ালসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের পোস্টার দেখতে পান এলাকাবাসী।

কিন্তু আদালত কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর কীভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার উপজেলার কেন্দ্রস্থলসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল তা নিয়ে সাধারণ মানুষের মাঝে শুরু হয় আলোচনা-সমালোচনা, এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রয়াও। বিএনপি নেতাকর্মীদের ধারণা, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের কর্মী, সমর্থকরা গভীর রাতে বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে।

এ ব্যাপারে শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন জানান, যেহেতু আদালতের সিদ্ধান্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু দলটির যেকোন কার্যক্রম চালানো বেআইনি। প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার সাঁটানোর মধ্য দিয়ে দলটি বিএনপি নেতাকর্মীদের উসকানি দেওয়াসহ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিতে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শন কালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার পুলিশের চোখে পড়েনি। তবে এ বিষয়ে পুলিশী তদন্ত অব্যাহত আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়া শাজাহানপুরের বিভিন্ন স্থানে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার