Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে সদর থানায় অগ্নিসংযোগ মামলার আসামী ঝন্টুসহ ৩ জনকে গ্রেপ্তার 

BN DESK
04 October 2024, 09:47 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে সদর থানায় অগ্নিসংযোগ মামলার আসামী ঝন্টুসহ ৩ জনকে গ্রেপ্তার 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বগুড়া সদর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর মামলার আসামি ঝন্টু সহ ৩ সন্ত্রাসী কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলমের নেতৃত্বেগত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশের একটি চৌকষ টীম  উপজেলার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো শাজাহানপুর থানার জাহাঙ্গীরাবাদ ফুলতলা এলাকার মৃত শুকুর আলীর ছেলে আওয়ামী লীগ নেতা মোঃ ঝন্টু (৪১), একই এলাকার সোলাইমানের ছেলে মো. মানিক (২৬) এবং চককানপাড়া এলাকার বাকিরুলের ছেলে  মোঃ বাপ্পী (২৫)। 

শাজাহানপুর থানার ওসি মোঃ ওয়াদুদ আলম জানিয়েছেন, ক্রাইম ডাটা ম্যানেজমেণ্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে জানা গেছে সন্ত্রাসী ঝন্টুর বিরুদ্ধে ০২ টি হত্যা, ০১ টি অস্ত্র, ০২ টি নাশকতা, ০২ টি চাঁদাবাজিসহ মোট ১২ টি মামলা। অপর আসামী মোঃ মানিক এর বিরুদ্ধে ০২ টি চাঁদাবাজিসহ মোট ০৩ টি মামলা এবং বাপ্পীর বিরুদ্ধে ০২ টি মামলা রয়েছে। আসামিদের গ্রেপ্তার করায় সংশ্লিষ্ট এলাকাবাসি স্বস্তি প্রকাশ করেছে।



পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার শাজাহানপুরে সদর থানায় অগ্নিসংযোগ মামলার আসামী ঝন্টুসহ ৩ জনকে গ্রেপ্তার 

B
BN DESK | 04 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার