Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় ইউপি সদস্য যুবলীগ নেতা পলাশ গ্রেফতার

BN DESK
08 October 2025, 02:54 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় ইউপি সদস্য যুবলীগ নেতা পলাশ গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগ নেতা আরিফ আজাদ পলাশকে (৪৫) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।

পলাশ চুপিনগর দক্ষিণপাড়া গ্রামের মৃত তোজাম্মেল হোসেন মোল্লার ছেলে। তিনি শাজাহানপুর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক এবং চুপিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, চুপিনগর দক্ষিণপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন হত্যা মামলার আসামি পলাশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে সেখান থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার শাজাহানপুরে হত্যা মামলায় ইউপি সদস্য যুবলীগ নেতা পলাশ গ্রেফতার

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার