Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

BN DESK
10 October 2025, 07:07 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত নাশকতার মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) দুই নেতাকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (৫৬)।

তিনি শেওলাগাড়ী গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে ও উপজেলার সুঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাগর আলী (৫৫)। তিনি বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিনোদপুর বাজার থেকে মেম্বার সাগর আলীকে গ্রেফতার করা হয়। পুলিশের অপর একটি টিম উপজেলার কুসুম্বী ইউনিয়নের জামুর এলাকা থেকে আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা সাগর ও আব্দুল মান্নানকে গ্রেফতারের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার