Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

BN DESK
10 October 2025, 02:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ার শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহিন আলমের বাড়াতি ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বেলতলা গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। এসময় সশস্ত্র ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাড়ির মালিক সোলায়মান আলী (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৫০) ও তাদের ছেলে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ও ইসলামী হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শাহিন আলম (৩২) রাতে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন।

রাতের খাবার শেষে শাহিন আলম মোবাইলে কথা বলার জন্য বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে। রাত আনুমানিক ১টার দিকে প্রথমে গৃহবধূ মাজেদা খাতুনের চোখ বেঁধে ফেলার সময় চিৎকার করলে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। ঘুমন্ত অবস্থায় থাকা শাহিন আলমের বাবা সোলায়মান আলী ও শাহিন আলমকে অচেতন করে ফেলে ডাকাত সদস্যরা।

এরপর তারা বাড়ির বিভিন্ন কক্ষ ভাঙচুর করে চার ভরি সোনার গহনা, ধান বিক্রির টাকাসহ পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান আসবাবসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মাজেদা খাতুন বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে ডাকাত দলের একজন সদস্য মোবাইলে কারো সঙ্গে যোগাযোগ করে বলে, ‘বটতলা থেকে সিএনজি নিয়ে আসো, আমাদের অপারেশন সফল হয়েছে।’

ঘটনার পর ভুক্তভোগীরা এখনও পুরোপুরি জ্ঞান ফিরে পাননি এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ঘটনা জানার পর পুলিশ পাঠানো হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার শেরপুরে জামায়াত নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার