Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, চালক গ্রেফতার

BN DESK
10 October 2025, 07:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, চালক গ্রেফতার

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে প্রাইভেটকারের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বছর বয়সী শিশু রাবেয়া নিহত হয়েছে। এ সময় তার সাথে দাঁড়িয়ে থাকা মা, মামা ও বড় ভাই গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে চালক মাহাবুবুর রহমানকে (৫৩) গ্রেফতার করেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বার চককানু গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে।

আর শিশুটি আত্রাই উপজেলার মালঞ্চ গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল ৪ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বশিপুর ঈদগাহের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নওগাঁ থেকে পরিবার নিয়ে প্রাইভেটকার চালিয়ে বগুড়ায় যাচ্ছিলেন মাহাবুবুর রহমান। এ সময় তিনি বশিপুর ঈদগাহ এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা দুটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

আর সেখানেই শিশু রাবেয়া তার মা পান্না, মামা গুলজার ও বড় ভাই মানিকের সঙ্গে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিল। নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু রাবেয়া নিহত হয়। এরপর গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা নিহত শিশুর মা, মামা ও ভাইকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে আদমদীঘি এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি নিয়ে যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘাতক প্রাইভেটকার জব্দ ও কার চালক মাহাবুবুরকে গ্রেফতার করা হয়েছে। চালকের ভাষ্য, তিনি ওই স্থানে পৌঁছনোর পর দুটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ার সান্তাহারে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, চালক গ্রেফতার

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার