Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় জোড়া খুন

BN DESK
22 September 2024, 10:53 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় জোড়া খুন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে নৃশংস খুনের শিকার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার (২৯) ও তার সহযোগী স্বপন (২৮)। সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ হাফ ডজন মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্ত রামদা, চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে  খুন করে।

এর আগেও শাবরুল বাজারের মাছ ব্যবসায়ী শিহাব উদ্দিন বাবু এবং প্রভাষক পারভেজ খুনের ঘটনা ঘটে। শাবরুলে সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ায় জোড়া খুন

B
BN DESK | 22 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার