Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় প্রভাষক গোলাম রব্বানী অপহরণের অভিযোগে আরও একজন গ্রেফতার

BN DESK
10 October 2025, 05:18 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় প্রভাষক গোলাম রব্বানী অপহরণের অভিযোগে আরও একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অপহরণের সাথে জড়িত খলিলুর রহমান খলিল (৩৫) নামে আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়া শহরের জহুরুল নগর ঠেলাপট্টি  বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত খলিল ওই এলাকার আব্দুল খালেক এর ছেলে।

জানা গেছে , গত ১৫ জুন বিকেলে ভিকটিম সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজের প্রভাষক (অবঃ) গোলাম রব্বানীকে রিয়া নামে এক নারী  ছাত্রী পরিচয় দিয়ে তাকে সরকারি আজিজুল হক কলেজের গেটে আসতে বললে তিনি সেখানে যান। পরে সেখান থেকে তাকে কনিকা (২২) নামে আরও এক নারীর বাড়িতে নিয়ে যায় এবং তাকে জিম্মি করে মুিক্তপণ আদায় করে।

পরে অপহৃত শিক্ষক বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার মূল হোতাসহ তদন্তে প্রাপ্ত ২ জন আসামিকে গত রোববার  গ্রেফতার করা হয় এবং পলাতক আসামিদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১২, সিপিএসপি, গোয়েন্দা সদস্যরা তৎপরতা বৃদ্ধি করে। পরে গতকাল মঙ্গলবার র‌্যাব-১২, সিপিএসসি এর একটি আভিযানিক দল জহুরুল নগর ঠেলাপট্ট্রিতে বসতবাড়ি হতে খলিলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে৷

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ায় প্রভাষক গোলাম রব্বানী অপহরণের অভিযোগে আরও একজন গ্রেফতার

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার