Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

BN DESK
19 October 2024, 04:38 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

স্টাফ রিপোর্টার : বগুড়া নাটোর মহাসড়কের উত্তরা কৃষি কলেজের সামনে বালুভর্তি অজ্ঞাত ট্রাকের সাথে মোটরসাইকেলের (বগুড়া ল ১৪-৬১৩১) মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কের জোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শাজাহানপুর উপজেলার গন্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, মোটরসাইকেলে করে পলাশ ও আপেল নামের দুই বন্ধু নাটোর যাচ্ছিলেন। পথে রাণীরহাটের জোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় প্রাণ গেল দুই বন্ধুর

B
BN DESK | 19 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার