Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি নারী গ্রেফতার

BN DESK
10 October 2025, 06:37 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদকের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি বন্যা বেগম নামে এক নারী গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল গত বুধবার বিকেলে শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত বন্যা বেগম বগুড়া শহরের মালগ্রাম এলাকার মিরাজ মিয়ার স্ত্রী ও একই এলাকার মোঃ সাজু কসাই এর মেয়ে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, বগুড়া শহরের নামাজগড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় মাদকের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মোছাঃ বন্যা বেগম (৩১) অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল নামাজগড় মক্কা মসজিদের সামনে ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে বন্যা বেগমকে গ্রেফতার করা হয়। সে গ্রেফতার এড়াতে আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্নস্থানে দীর্ঘদিন আত্মগোপনে ছিলো।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বগুড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি নারী গ্রেফতার

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার