Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার আশায় সাকিব

BN DESK
03 September 2026, 11:06 AM পড়তে ১ মিনিট

সাকিব আল হাসান কি বছরের শেষ নাগাদ দেশের মাটিতে ফিরতে পারবেন? এমন প্রশ্নের উত্তরে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ভারতের গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি আশাবাদী যে বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে।

সাকিব বলেন, ‘একটা বিষয় নিশ্চিত, আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব।’ কীভাবে ফিরবেন তা নিশ্চিত না হলেও তিনি প্রত্যাশা করছেন যে চলতি বছরের শেষ দিকেই তার ফেরা সম্ভব হবে।

ক্রিকেটের পাশাপাশি সাকিবের রাজনৈতিক ক্যারিয়ার নিয়েও আলোচনা কম হয়নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। রাজনীতিতে আসার সিদ্ধান্তের ওপর আলোকপাত করে সাকিব বলেন, ‘পেছনের দিকে তাকালে মনে হয়, অবসরের পর রাজনীতিতে আসা হয়তো ভালো হতো। সেটাই সম্ভবত আদর্শ পরিস্থিতি হতে পারত।’

সাকিব দেশে ফিরে অবসর নেওয়ার যে ইচ্ছা পোষণ করেছিলেন, তা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ফেরা নিয়ে চলমান টানাপোড়েনের কারণে থমকে আছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। সাকিব স্বীকার করেছেন যে, পুনরায় বাংলাদেশের জার্সিতে মাঠে নামাটা এখন আর পুরোপুরি তার নিজের নিয়ন্ত্রণে নেই।

২০২৪ সালের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে পারেননি সাকিব আল হাসান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার আশায় সাকিব

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার