Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

BN DESK
09 October 2025, 10:44 PM পড়তে ১ মিনিট
বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তীরনই নদীতে গোসল করতে নেমে সোহরাব হোসেন বাপ্পী (১৫) নামে স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে বুনিয়াডাঙ্গী ব্রিজ এলাকায় তীরনই নদীতে এ ঘটনা। মৃত স্কুলছাত্র সোহরাব হোসেন বাপ্পী উপজেলার দুওসুও ইউনিয়নের তেরকোনা গ্রামের মোস্তফার ছেলে। সে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বড়পলাশবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য তালেবুর রহমান জানান, দুপুরে বন্ধুদের সাথে নিয়ে বুনিয়াডাঙ্গী ব্রিজের পাশে তীরনই নদীতে গোসল করতে নেমেছিলেন বাপ্পী। সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যায় সে। বন্ধুরাসহ স্থানীয় লোকজন চেষ্টা করে উদ্ধার করতে না পারলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা করার পর বাপ্পীর মরদেহ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার সফিউল্লাহ বসুনিয়া জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাপ্পির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার