Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

BN DESK
07 October 2025, 07:53 PM পড়তে ১ মিনিট
বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে সুমনা আক্তার (১৯) নামের এক নববধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯ টায় উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে আত্মহত্যাকারী সুমনা আক্তার পালশা ইউনিয়নের চাটশাল সোনারপাড়া গ্রামের সুলতান মিয়ার মেয়ে ও চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, সুমনার বাবা-মা দুজন ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ছোট বেলা থেকেই তিনি নানা-নানির কাছে থাকতেন। গত ১৮ আগস্ট সুমনার বিয়ে হয় পাশের চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে। বিয়ের পর স্বামীর বাড়িতেই ছিলেন সুমনা। মঙ্গলবার সকালে নানার বাড়িতে স্বামীকে নিয়ে বেড়াতে আসেন তিনি।

আরও জানা গেছে, রাতে নতুন বরকে নিয়ে যখন সবাই টিভি দেখছিল, তখন সুমনা পাশের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলিয়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুমনার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শহীদুল ইসলাম বলেন, কিছু দিন আগে নানা মোজাফফর হোসেন পাশের চৌরিয়া গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে তার নাতনি সুমনাকে বিয়ে দেন। মেয়ে নানার বাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটায়। তিনি আরও বলেন, সুমনার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে এক মামাতো ভাইয়ের সঙ্গে সুমনার বিয়ে হয়েছিল। দুই বছর আগে তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। অন্য দিকে আব্দুস সুবহানেরও এটি দ্বিতীয় বিয়ে। তিন মাস আগে আব্দুস সোবহানেরও প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। আসলে কেন আত্মহত্যা করেছে, তা বুঝতে পারছি না।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ সন্ধানে তদন্ত চলছে।

 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বরকে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার