Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনার পাথরঘাটায় হরিণের মাংসসহ যুবক আটক

BN DESK
10 October 2025, 09:12 PM পড়তে ১ মিনিট
বরগুনার পাথরঘাটায় হরিণের মাংসসহ যুবক আটক

নিউজ ডেস্ক: বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন থেকে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি হরিণের মাংসসহ রেজাউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এইচ এম এম হারুন অর রসীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘একটি চক্র সুন্দরবন ও পাথরঘাটার হরিনঘাটা বনে হরিণ শিকারের পরিকল্পনা করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি। পরে পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে রেজাউল নামের এক যুবককে আটক করা হয়। সে সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

এলাকা: বরগুনা পাথরঘাটা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বরগুনার পাথরঘাটায় হরিণের মাংসসহ যুবক আটক

B
BN DESK | 16 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার