Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বরগুনায় জেলা শ্রমিক লীগের সভাপতি আটক 

BN DESK
09 October 2025, 12:51 AM পড়তে ১ মিনিট
বরগুনায় জেলা শ্রমিক লীগের সভাপতি আটক 

নিউজ ডেস্ক:   বরগুনা সদরের লাকুরতলা এলাকা থেকে জেলা শ্রমিক লীগের সভাপতি আ. হালিম মোল্লাকে ৯টি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার (১৯ এপ্রিল)‌ রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হালিম মোল্লা বরগুনা পৌর শহরের দক্ষিণ বরগুনা এলাকার মোশারফ মোল্লার ছেলে। 

হালিম মোল্লা বরগুনা থানায় গত ৪ ফেব্রুয়ারি দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দুইটি চাঁদাবাজি, একটি বিস্ফোরক, মাদক আইনে একটি এবং বিভিন্ন ধারায় চারটিসহ মোট ৯টি মামলা রয়েছে। 

গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার হন হালিম মোল্লা। আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি লিফলেট বিতরণ, শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণসহ নানা কর্মসূচি চালাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। 

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, “লাকুরতলা এলাকা থেকে বরগুনা জেলা শ্রমিক লীগের সভাপতি আ. হালিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। ৯টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রবিবার তাকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বরগুনায় জেলা শ্রমিক লীগের সভাপতি আটক 

B
BN DESK | 20 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার