Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বর্তমান সরকার সম্পূর্ণ কর্তৃত্ববাদি একদলীয় পথে হাঁটছে : মিয়া গোলাম পরওয়ার

BN DESK
10 May 2026, 04:03 AM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকার সম্পূর্ণ কর্তৃত্ববাদি একদলীয় পথে হাঁটছে। একটি ইলেক্টেড সরকার এসে সিলেক্টেড লোকদের দিয়ে স্থানীয় সরকার চালাবেন। সেগুলো আবার দলীয় লোক, সব বিএনপির।

সরকার এ সমস্ত আচরণের মধ্যদিয়ে গণতন্ত্রের পথে হাঁটছেন না, বরং একদলীয় কর্তৃত্ববাদি পথে হাঁটছে। সেটা ধীরে ধীরে প্রমাণ দিয়েছে। আজ শনিবার (৯ মে) দুপুরে ঠাকুরগাঁও শহরের মানব কল্যাণ পরিষদে জেলা জামায়াত আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আগামী স্থানীয় সরকার জোটগতভাবে হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতে সেক্রেটারি জেনারেল বলেন, আট দল থেকে পরবর্তীতে হয়েছে এগারো দল। এটি মূলত নির্বাচন ঐক্য। এখানে স্থানীয় নির্বাচন নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সুতরাং জোটের শরীক দলগুলো আলাদা আলাদাভাবে স্থানীয় নির্বাচনে তাদের প্রার্থী দিবে। ভবিষ্যতে যদি স্থানীয় নির্বাচন নিয়ে জোটগত কোন আলোচনা বা সিদ্ধান্ত হয় তাহলে তখন সেটা জানতে পারবেন।

গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকর করার দাবি প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, ৮৪টি সংস্কার প্রস্তাব বায়স্তবায়ন করাসহ ৭০ ভাগ ভোটর যে গণভোটে হ্যাঁ ভোট দিয়ে যে রায় দিয়েছেন তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং আমাদের আন্দোলন পরিণত জায়গায় না যাওয়া পর্যন্ত আমরা রাজপথ এবং সংসদ উভয় জায়গায়ই আন্দোলন চালিয়ে যাবো।

সরকার জুলাই সনদের কথা বললেও কখনো গণভোটের রায় নিয়ে কথা বলে না। তারা জুলাই সনদ আর গণভোট আলাদা করে ফেলেছে। কারণ, জুলাই সনদে নোট অব ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে কোন নোট অব ডিসেন্ট নেই।

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় এসিটেন্ট সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম, সাবেক ঠাকুরগাঁও জেলা আমির ও রংপুর-দিনাজপুর অঞ্চলটিম সদস্য মাওলা আব্দুল হাকিম প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বর্তমান সরকার সম্পূর্ণ কর্তৃত্ববাদি একদলীয় পথে হাঁটছে : মিয়া গোলাম পরওয়ার

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার