Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাঁচা মরার ম্যাচে ২০২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

BN DESK
10 October 2025, 08:28 PM পড়তে ১ মিনিট
বাঁচা মরার ম্যাচে ২০২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের জন্য বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ২০১ রানের চ্যালেঞ্জিং স্কোর। সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাক ফুটে টাইগারা।  

শুরুটা অবশ্য ভালোই ছিলো টিম টাইগারদের। দলীয় ১২ রানে সাইম আইয়ুবকে আউট করে। তবে দ্বিতীয় উইকেটে ১০৩ রানের দারুণ এক জুটি গড়ে শুধু শুরুর ধাক্কাই কাটাননি শাহিবজাদা ও মোহাম্মদ হারিস, দলকে দুই শ রানের ওপরে স্কোর করার ভিতও গড়ে দিয়েছেন।

হারিস ৪১ রানে বিদায় নিলেও ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন শাহিবজাদা।
প্রায় ছয় মাস পর আবারো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে নেমে ৭৪ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। যেন পিএসএলের ছন্দটাই টেনে এনেছেন জাতীয় দলে।  ইনিংসটি সাজিয়েছেন ৪ চার ও ৬ ছক্কায়।

ইনিংসটি সাজাতে অবশ্য তিনবার বাংলাদেশি ফিল্ডারদের সহায়তা পেয়েছেন।
আর শেষ দিকে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে ২০১ রানের সংগ্রহ এনে দিয়েছেন হাসান নওয়াজ। প্রথম ম্যাচে ৬ রানের জন্য ফিফটি না পাওয়ার আক্ষেপ যেন ঘুচালেন ২২ বছর বয়সী উদীয়মান ব্যাটার। ২৬ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৩ ছক্কায়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাঁচা মরার ম্যাচে ২০২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

B
BN DESK | 30 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার