Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাওয়াশের লজ্জায় টাইগ্রেসরা

BN DESK
03 September 2026, 08:29 PM পড়তে ১ মিনিট
বাংলাওয়াশের লজ্জায় টাইগ্রেসরা

স্পোর্টস ডেস্ক : আইরিশ মেয়েদের ওয়ানডেতে বাংলাওয়াশের পর টি-টোয়েন্টিতে মুদ্রার উল্টো পিঠ দেখল টাইগ্রেসরা। ঘরের মাঠে স্বাগতিক মেয়েদের একই লজ্জা দিলো সফরকারীরা। 

সিলেটে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার। নাগালে থাকা টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে ছিল সফরকারী আয়ারল্যান্ডও। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ পর্যন্ত হাসি ধরে রেখেছে আইরিশ মেয়েরাই। প্রসঙ্গত, ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাটিতে ধবলধোলাই হলো জ্যোতিরা।

এ নিয়ে চলতি বছরে ঘরের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতির দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাওয়াশের লজ্জায় টাইগ্রেসরা

B
BN DESK | 09 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার