Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাওয়াশে পাওয়া বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন শান্তরা

BN DESK
03 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট
বাংলাওয়াশে পাওয়া বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন শান্তরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে তাদের বাংলাওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জেতার পুরস্কার হিসেবে ৩ কোটি ২০ লাখ টাকা পেয়েছেন শান্তরা। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই অর্থ নাজমুল হোসেন শান্তদের হাতে তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব।

পুরস্কার প্রাপ্তির পর অধিনায়ক শান্ত সকলের পক্ষ থেকে জানান, পুরস্কার হিসেবে পাওয়া টাকার একটা অংশ বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন তারা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ। স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে, বন্যার যে অবস্থা ছিল, এখনও অনেক মানুষ বিপদের মধ্যে আছে।

রিকভারি করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন। যে বোনাসটা আজকে আমরা পেলাম, টিমের বদৌলতে। সবাই এগ্রি করেছি এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে (বন্যার্ত) হেল্প করার জন্য দিয়ে দেব। যতটুকু সম্ভব আমরা দেয়ার চেষ্টা করব। আমি আশা করব যে দেশের আরও যাদের সামর্থ্য আছে তারাও বন্যার্তদের পাশে থাকবে।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে টেস্ট দলের প্রত্যেক সদস্য ২০ লাখ টাকা করে বোনাস পান। সেখান থেকেই একটা অংশ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাওয়াশে পাওয়া বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন শান্তরা

B
BN DESK | 14 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার