Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে লঙ্কানরা

BN DESK
03 September 2026, 07:46 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক : হংকং ইন্টারন্যাশনার সিক্সস-এ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে লঙ্কানরা। দ্বিতীয় সেমিফাইনালে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কানরা। টুর্নামেন্টের প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।

আজ রোববার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ। ওপেনার জিসান আলম ৫ ছক্কায় ১১ বলে ৩৬ রান করেন। ৪ বলে ১৬ রান নেন আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন। ১২ বলে ২৩ রান তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ বলে ১৮ রান নেন আবু হায়দার রনি। ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বলে ৫০ রান করে ‘আহত অবসরে’ যান সান্দুন উইরেকোডি। ধনাঞ্জয়া লাকশান নেন ৬ বলে ২৪ রান।

শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে ৩ রান দেন পেসার আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় বলে চার আর চতুর্থ ডেলিবারিতে ছক্কা হজম করে ম্যাচ হাতছাড়া করেন ডানহাতি পেসার। পরের বলে লেগ বাইয়ে দৌড়ে ১ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন নিমেশ বিমুখথি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে লঙ্কানরা

B
BN DESK | 03 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার