Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড  

BN DESK
03 September 2026, 11:03 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৮২ রানে থামল কিউইদের ইনিংস। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। যেখানে টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য লিটনদের প্রয়োজন ১৮৩ রান।

চট্টগ্রামের ব্যাটিংবান্ধব পিচে এই রান কাঙ্ক্ষিতই ছিল। যদিও নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা দেখে মনে হচ্ছিল তাদের দলীয় রানটা দুইশ ছুঁয়ে ফেলবে। পাওয়ার প্লেতে মাত্র এক উইকেট হারিয়ে ৬১ রান জমা করেছিল কিউইরা। ১০ ওভার শেষ হওয়ার আগেই দলীয় একশ রান করে ফেলে সফরকারীরা। উইকেট হারালেও রানের গতি সচল রাখে নিউজিল্যান্ড। ব্যক্তিগত হাফ সেঞ্চুরির দেখা পান ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার। এছাড়াও অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন দায়িত্বশীল ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মাহেদি হাসান একটি করে উইকেট তুলে নেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিলো নিউজিল্যান্ড  

B
BN DESK | 27 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার