Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

BN DESK
02 September 2026, 04:31 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

স্পোর্টস ডেস্ক: লিড বাড়ানোর আশায় গল টেস্টের পঞ্চম দিনের খেলায় মাঠে বাংলাদেশ। ১৮৭ রানের লিড নিয়ে মাঠে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম-নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটার মিলে এখন পর্যন্ত যোগ করেছেন আরও ১৯ রান। বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৬। ইতোমধ্যে দুইশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। ৬৬ রানে খেলছেন শান্ত, ৩১ রানে ব্যাট করছেন মুশফিক।

গল টেস্টের পঞ্চম দিন এখন বাংলাদেশ এমন এক অবস্থানে আছে, যেখান থেকে জয়, ড্র কিংবা হারতেও পারে বাংলাদেশ। টাইগারদের জিততে হলে স্কোরবোর্ডে ভালো পুঁজি তুলে লঙ্কানদের অলআউট করতে হবে। ড্র করতে হলেও ভালো পুঁজি দরকার। কারণ অলআউট করা না গেলেও যেন সারাদিন পার করতে পারে বাংলাদেশ। আবার পঞ্চম দিন বাংলাদেশ যদি ব্যাটিং ধসে পড়ে তাহলে ওয়ানডে স্টাইলে খেলে ম্যাচ জিততেও পারে লঙ্কানরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশের লিড ২০০ ছাড়াল

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার