Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

BN DESK
03 September 2026, 08:53 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

স্পোর্টস ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে এসে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের কাছে হেরে গেলো বাংলাদেশের মেয়েরা।

মালয়েশিয়ার কোয়ালালামপুরে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১১৮ রানের। ১৮.৩ ওভারে ৭৬ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারতের ইনিংস।ইনিংসের পঞ্চম ওভারে জোড়া আঘাত হানেন ফারজানা ইয়াসমিন। ডানহাতি এ পেসার তিন বলের মধ্যে ফেরান কামালিনি (৫) আর সানিকা চালকেকে (০)।

গনগাডি তৃষা আর অধিনায়ক নিকি প্রসাদ অনেকটা সময় উইকেট ধরে রাখেন। অবশেষে ১২তম ওভারে এসে ভারতীয় অধিনায়ককে (১২) বোল্ড করেন হাবিবা ইসলাম। এরপর ইশওয়ারি আওসারেকে (৫) স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন নিশিতা আক্তার নিশি।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তৃষা। ভারতীয় এই ওপেনার ফিফটি হাঁকান। এরপরই যেন ধৈর্য হারিয়ে ফেলেন। তার উইকেটটি তুলে নেন দুর্দান্ত বোলিং করা ফারজানাই। ৪৭ বলে ৫২ রানের ইনিংসে ৫টি চার আর ২টি ছক্কা হাঁকান এই ব্যাটার।৮৪ রানে ৫ উইকেট হারায় ভারত। সেখান থেকে মিথিলা বিনোদ আর আয়ুশি শুক্লা দলকে একশ পার করে দেন। শুক্লা ১০ আর বিনোদ করেন ১৭ রান। ৭ উইকেটে ১১৭ রানে থামে ভারত।ফারজানা ইয়াসমিন ৪ ওভারে ৩১ রানে একাই নেন ৪টি উইকেট। ২ উইকেট শিকার নিশিতা নিশির।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশের হারিয়ে চ্যাম্পিয়ন ভারত 

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার