Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ‘রজত জয়ন্তী’তে বিসিবির বিশেষ উদ্যোগ

BN DESK
10 October 2025, 10:41 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ‘রজত জয়ন্তী’তে বিসিবির বিশেষ উদ্যোগ

স্পোর্টস ডেস্ক: ২০০০ সালে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেছিল। সময়ের হিসাব করলে যা ২৫ বছরে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির সভাপতি। গেল মাসে বিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর এবার টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনের কথা ভেবেছে ক্রিকেট বোর্ড। টেস্টের ২৫ বছর হওয়ায় ক্রিকেট কার্নিভাল আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিবি। ২২ জুন থেকে শুরু হয়ে জেলা এবং বিভাগ হয়ে ২৬ জুন মিরপুরে সমাপ্তি হবে ক্রিকেট কার্নিভালের। ২৬ জুন মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হয়ে থাকবেন বলে জানা গেছে।

ঢাকা পোস্টকে বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন এই বিশেষ উদ্যেগের কথা। বিভাগের সাথে জেলা পর্যায়েও হবে ক্রিকেট ম্যাচ। এছাড়া সমাপনী দিনে মিরপুরে বেশ ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। যদিও বর্তমান সময়ের টেস্ট ক্রিকেটাররা শ্রীলঙ্কাতে অবস্থান করায় তারা যোগ দিতে পারবেন না এই অনুষ্ঠানে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ‘রজত জয়ন্তী’তে বিসিবির বিশেষ উদ্যোগ

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার