Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচে বাগ্বিতণ্ডা-হাতাহাতি

BN DESK
10 October 2025, 06:48 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচে বাগ্বিতণ্ডা-হাতাহাতি

স্পোর্টস ডেস্ক : ঘটনাটি ঘটে বাংলাদেশ ইমার্জিং দলের ইনিংসে ১০৪তম ওভারে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বোলার ইনোসেন্ট এনতুলির করা প্রথম বলেই এগিয়ে এসে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপরই রিপনের দিকে এগিয়ে যান এনতুলি, ধাক্কাও দেন। বাংলাদেশের পেসার রিপন তাকে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বাগ্বিতণ্ডার একপর্যায়ে রিপনের হেলমেট ধরে টান দেন এনতুলি। রিপন তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন আবারও। পরে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ফিল্ডার ও আম্পায়াররা এসে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে অবশ্য এক দফা হাতাহাতি হয়ে গেছে দুই ক্রিকেটারের মধ্যে।

মিরপুরে বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের মধ্যে দুটি চার দিনের ম্যাচের শেষটিতে আজ দ্বিতীয় দিনে এই অনাকাক্ষিত ঘটনা ঘটে। উদীয়মান ক্রিকেটারদের এমন আচরণ নজরে এনেছেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। তিনি বলেন, ‘আম্পায়ার রিপোর্ট দেবে। এরপর আমরা এটির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। এখনই তাই কী হবে, বলা যাচ্ছে না।’

ম্যাচটির প্রথম শ্রেণির মর্যাদা না থাকলেও এই ঘটনায় শাস্তি হতে পারে দুজনেরই। সিরিজের শেষ ম্যাচ হওয়ায় কীভাবে শাস্তি দেওয়া হবে অথবা কার্যকর হবে, তা বোর্ডের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সেলিম শাহেদ। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের এই ম্যাচটিতে দারুণ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৭১ রানে অলআউট হয়েছে। রিপনের উইকেটটি শেষ পর্যন্ত তুলে নিয়েছেন এনতুলিই। তার বলে স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ৩ চার ও ২ ছক্কায় ৮১ বলে ৪৩ রান করেন রিপন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ-দ.আফ্রিকা ম্যাচে বাগ্বিতণ্ডা-হাতাহাতি

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার