Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

BN DESK
10 October 2025, 05:04 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

স্পোর্টস ডেস্ক :  শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের পর এশিয়া কাপকে সামনে রেখে আবারও ব্যস্ততা শুরু হচ্ছে টাইগারদের। বুধবার থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে লিটনরা। এরপরে ১৩ আগস্টের মধ্যে সব কোচিং স্টাফ সেই ক্যাম্পে যোগ দেবেন। তখন শুরু হবে নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে সিলেটের লাক্কাতুরায়।

সবকিছু ঠিক থাকলে ১৪ আগস্ট ঢাকায় পা রাখবে ডাচ বাহিনী। সে সময়ে মিরপুর থেকে লিটনদের অনুশীলন ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানেই তিন টি-টোয়েন্টির প্রস্তুতি নেবে টাইগার বাহিনী। ১৯-২৫ আগস্টের মধ্যে এই ম্যাচগুলোর মধ্য দিয়ে এশিয়া কাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে বাংলাদেশ।

গতকাল বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘মিরপুরে বুধবার থেকে ফিটনেস ক্যাম্প শুরু হবে। এরপরে ১১-১৩ আগস্টের মধ্যে সব কোচ এসে ক্যাম্পে যোগ দেবেন। তখন স্কিলের কাজ শুরু হবে। এরপরে ক্যাম্প চলে যাবে সিলেটে। সেখানে অনুশীলন শেষে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি হবে।’ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বড় রানের উইকেট আশা করছেন বলেও জানিয়েছেন এই বিসিবি পরিচালক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ সিলেটে

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার